সংবাদ কণিকা

ঈদে গাড়ি চলাচল নিষিদ্ধ নাইজেরিয়ায় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে ঈদের তিনদিনে গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ঈদের সময় ওই অঞ্চলের ধর্মীয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম গাড়িবোমা হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের কারণে কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা দেয়। গত তিন বছর ধরে ওইসব এলাকায় ঈদকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন বন্ধ রয়েছে। পুলিশ জানায়, রোববার কানোতে একটি উপাসনালয় থেকে প্রার্থনাকারীদের ওপর বোমা ছোঁড়া হয়। এতে নিহত হন অন্তত চারজন। শহরের বিশ্ববিদ্যালয়ের কাছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার উপক্রম হলে এক নারী আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে বোমার বিস্ফোরণ ঘটায়। —বিবিসি কনের বয়স ৬১, বরের ৯ নেই কোন আইনি বাধ্যবাধকতা, নেই কোন দাম্পত্য সম্পর্ক, তবুও বড়ই অদ্ভুত আর চমকপ্রদ এক বিয়ের ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার এক গ্রামে। ৬১ বছরের নারীকে ঘটা করে বিয়ে করেছে ৯ বছর বয়সের এক বালক। সমপ্রতি সিমহাংগুয়ের কিলদার গ্রামে ৫ সন্তানের মা হেলেন সাবাংগু বিয়ে করেন ৯ বছরের সানেলে মাসিলেলাকে। তবে এটিই প্রথম নয়। দু’জন বিয়ে করেছিল গত বছরই। পরিবারের প্রয়াত পূর্ব পুরুষদের কথা রাখতেই এ বিয়ে, জানিয়েছিল মাসিলেলা। এ বছর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার নতুন করে বিয়ের শপথ নেয় এ জুটি। অবশ্য এ জুটি এক সঙ্গে থাকেও না। তাদের মধ্যে কোনো দাম্পত্য সম্পর্কও নেই, বলছে গণমাধ্যম। —রয়টার্স