মুক্তাগাছায় ‘জেএমবি সদস্য’ আটক
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২২:১৬
মুক্তাগাছার নটাকুড়ি গ্রাম থেকে সোমবার ভোর রাতে পুলিশ জেএমবি সন্দেহে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, ঈদকে সামনে রেখে মুক্তাগাছায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা আবারও সক্রিয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে নটাকুড়ি গ্রামের মৃত মোমিন মিয়ার পুত্র নুরুল ইসলামকে আটক করে। ইতোপূর্বে তার নামে থানায় জেএমবি বা অন্য কোন বিষয়ে কোন মামলা না থাকলেও পুলিশের ধারণা সে জেএমবির সক্রিয় সদস্য। তবে নুরুল ইসলামের পরিবারের দাবি পুলিশ এলাকার কিছু লোকের সহযোগিতা নিয়ে তাকে কৌশলে জেএমবি সাজিয়েছে। প্রকৃত পক্ষে সে কোন জঙ্গি সংগঠনের সদস্য নয়।