চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২২:১৭
ঢাকা বনশ্রী ব্রাইট কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র আবুল হাসান (হূদয়)-এর হার্টের একটি ভাল্বে ছিদ্র। হার্টের নতুন ভাল্ব স্থাপন করতে অন্তত দেড় লাখ টাকা প্রয়োজন। হূদয়ের দরিদ্র পিতা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা— মোঃ সাইজুদ্দিন, সঞ্চয়ী হিসাব নং- ১২০০৫৫ অথবা ১১১০০১২০০৫৫ (অনলাইন), উত্তরা ব্যাংক লিঃ, ব্যাংক কোড নং- ১২৯৭, ঢাকা- ১২১৯। মোবাইল- বিকাশ ০১৯৫৫৯৬৭১৬৮।
মেজবাহ উদ্দিন মিলন
ঢাকা কাকরাইল সানমুন কিন্ডার গার্টেন ও হাইস্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মেজবাহ উদ্দিন মিলনের ব্রেইনে সমস্যা দেখা দিয়েছে। ডাক্তাররা বলেছেন সুচিকিত্সা পেলে সে সুস্থ হয়ে উঠবে। এজন্য অন্তত দেড় লাখ টাকা প্রয়োজন। মিলনের দরিদ্র পিতা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা— মোঃ ইসুফ, মুদারাবা সঞ্চয় হিসাব নং- ৪৭৪১৮ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, মৌচাক শাখা, ঢাকা- ১০০০। মোবাইল ০১৭৯৮৬২২১৬১ (বিকাশ করা)।