চিতলমারীতে গৃহবধূ হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

চিতলমারীতে গৃহবধূ সাদিয়া বেগমের (২২) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, পথসভা, মানববন্ধন ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

চিতলমারী উপজেলা পরিষদ চত্বর, থানাসহ গোটা বাজার এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা সাদিয়া বেগমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানা পরিদর্শক অনুকূল সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার ও বড়াল থানার পরিদর্শক অনুকুল সরকার। 

চিতলমারী থানার পরিদর্শক অনুকুল সরকার জানান, বড়বাড়িয়া গ্রামের জাকারিয়া শেখের স্ত্রী সাদিয়া শ্বশুরবাড়িতে গত সোমবার মারা যায়। লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তে পাঠানো হয়। সাদিয়া বেগমের স্বামী বিদেশে থাকে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় সাদিয়ার শাশুড়ি ফাতেমা বেগম বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে।