বিশ্ব দাবা অলিম্পিয়াড
আজ নরওয়েতে শুরু হচ্ছে
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২২:২৪
বাংলাদেশের পুরুষ ও নারী দাবাড়ুরা নরওয়ের ট্রমসো শহরে আজ শুরু হতে যাওয়া ৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। ১৬ দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিতে ২০ সদস্যের বাংলাদেশ দল গত বুধবার ভোরে ঢাকা ছেড়ে সেখানে গিয়ে পৌঁছায়।
বাংলাদেশ দল:
পুরুষ দল :
গ্র্যান্ড মাস্টার মোল্ল¬া আব্দুল¬াহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেন ও ম্যানেজার মীর আহমেদ হোসাইন।
মহিলা দল :
ফিদে মাস্টার নাজরানা খান ইভা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, ম্যানেজার মাসুদা বেগম।
এছাড়াও মহিলা দলের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন ভারপ্রাপ্ত সভাপতির স্ত্রী মাহমুদা হক চৌধুরী মলি ও তার পুত্র সৈয়দ রিদওয়ান। এছাড়াও আছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন, সহ-সভাপতি কে এম শহিদুল¬াহ, সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, ফেডারেশনের নির্বাহী সদস্য মজিবুর রহমান হাওলাদার, বাহার মিয়া, কাজী জাকেরুল মওলা ও দেলোয়ার হোনের ভুঁইয়া, আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ (অলিম্পিয়াডের বিচারক) দলের সঙ্গে সফরে যাচ্ছেন।