চৌদ্দগ্রামে বালতির পানিতে পড়ে ছয় মাসের শিশুর মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২২:৫৫
কুমিল্ল¬ার চৌদ্দগ্রামে বালতি পানিতে পড়ে ফাতেমা আক্তার নামের ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় ফাতেমাকে ঘুম পাড়িয়ে রেখে তার মা লাকি বেগম ঘরে তালা বন্ধ করে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। ঘুম থেকে উঠে কান্নাকাটি করতে করতে খাটের পাশের রাখা বালতির পানিতে পড়ে যায়।
পরে লাকি বেগম ঘরে গিয়ে দেখতে পায় তার মেয়ে বালতিতে পড়ে রয়েছে। পানি থেকে দ্রুত তুলে দেখতে পায় ফাতেমা মারা গেছে। ফাতেমা ঈদ উপলক্ষে মায়ের সাথে নোয়াখালী থেকে নানার বাড়িতে বেড়াতে আসে।