নারায়ণগঞ্জে প্রশাসনের উদ্যোগে ঈদ আনন্দের র্যালী
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৩
বাদ্য বাজনা, ঘোড়ার গাড়িসহ নানা আয়োজনে উত্সব মুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, খুন, গুমের বদনাম দূর করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আনন্দ র্যালীর আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে থেকে ঈদ আনন্দ র্যালিটি বের হয়। র্যালীতে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের নবনির্বাচনী সংসদ সদস্য সেলিম ওসমান।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার নেতৃত্বে র্যালিতে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব, অতিরিক্ত পুুলিশ সুপার সাজ্জাদুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকতা (ইউএনও) গাউছুল আজম, এনডিসি আবুল কাসেম মোঃ শাহিন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী, গ্রীণ ফর পিচের নির্বাহী পরিচালক আরিফ মিহির, সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক কাজল, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের একান্ত সচিব মোদাচ্ছেরুল হক দুলাল, এনজিও নেটওয়ার্কের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাস, সাবেক কমিশনার আজাহার হোসেন প্রমুখ।