বরিশালে র্যাবের অভিযানে মাদক উদ্ধার
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৫
সদর উপজেলার লাহারহাট থেকে অভিযান চালিয়ে ১১শ’ ৮৫ বোতল ফেন্সিডিল, ৪১ কেজি গাঁজা ও ট্রলারসহ এক যুবককে আটক করেছে র্যাব-৮। আটক যুবক গনেশ হাওলাদারের বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলার চরগোমা গ্রামে।
অভিযানে র্যাবের এক কর্মকর্তা জানান, সকালে মাদক বহনকারী ট্রলারটিকে চ্যালেঞ্জ করলে একজন পালিয়ে গেলেও গনেশকে আটক করেন।এসময় ট্রলারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক গনেশকে ওই দিন পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।