নবাবগঞ্জে নিজ পিস্তলের গুলিতে সন্ত্রাসী নিহত
দোহার- নাবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৭
পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত আসামি ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ও গালিমপুর ইউনিয়নের সন্ত্রাসী বাবু মোল্ল¬া ওরফে ফিটিং বাবু (৩৬) নিজ পিস্তলের গুলিতে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মরাডাঙ্গি এলাকায় ছিনতাইকালে ধস্তাদস্তির এক পর্যায়ে পিস্তলের গুলি লাগে তার বুকে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দোহার উপজেলা থেকে সওকাত (২২) নামে এক যুবক তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জের উদ্দেশ্যে আসছিল। উপজেলার মরাডাঙ্গি এলাকায় আসার পর বাবু তার সাঙ্গপাঙ্গ নিয়ে সাওকাতের গতিরোধ করে মোটরসাইকেলটি ছিনতাই করার চেষ্টা করে। এসময় সওকাতের সাথে বাবুর ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বাবুর কাছে থাকা পিস্তলের গুলি বের হয়ে বুকে লাগে। ঘটনাস্থলেই বাবু নিহত হয়। অপরদিকে সওকাত অসুস্থ হয়ে পড়ে এবং মূর্ছা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং আহত সওকাত ও তার বান্ধবীকে আটক করে থানায় নিয়ে আসে। বাবু উপজেলার চুড়াইন ইউনিয়নের মোসলেম হাটি গ্রামের আব্দুস সালাম মোল্ল¬ার ছেলে। বাবুর ছোট ভাই রাজিব মোল্লা অভিযোগ করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সাইদুর রহমান জানান, বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট রয়েছে।