ঈদ উত্সবে মাদক বিরোধী সাইকেল র্যালি

ঈদকে ঘিরে যখন সবাই ব্যস্ত, ঠিক সে সময় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একদল তরুণ সমাজকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাই সাইকেল র্যালির আয়োজন করে। উপজেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইয়ূথ ফর বেটার সোসাইটি (ওয়াইবিএস) নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ উদ্যোগ নেয়া হয়। গত বুধবার স্থানীয় কাজী আজহার আলী মডেল উচ্চবিদ্যালয় মাঠে র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুল আজিজ, সংগঠনের সভাপতি খন্দকার শাহাদাত্ হোসেন, সহ-সভাপতি সেলিম রেজা, সাংবাদিক মিজানুর রহমান রাঙা, সাংবাদিক প্রতীক ওমর, মঞ্জুরুল হাসান, রাশেদুন নবী, সাজিদ হোসেন প্রমুখ। বাইসাইকেল র্যালি শুরুর পূর্বে সবাই হাত তুলে মাদক নির্মূলের শপথ নেয়।