ফুলবাড়িতে মদ পানে একজনের মৃত্যু

দিনাজপুরের হিলিতে গত বুধবার মেয়াদ উত্তীর্ণ ভারতীয় মদ খেয়ে শাহিন হোসেন (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শাহিন হোসেন ঈদ করতে তার স্ত্রীসহ হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের শ্বশুর এমদাদুল হকের বাড়িতে যায়। ঘটনার দিন বন্ধুদের সাথে ভারতে গিয়ে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লে ভারতীয়রা তাকে বাংলাদেশ সীমানায় পাঠিয়ে দেয়। তার অবস্থার অবনতি ঘটলে স্থানীয় হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। ধারণা করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ভারতীয় নিম্নমানের মদ খাওয়ার জন্যই তার মৃত্যু ঘটেছে।