কুলাউড়া উপজেলার ৪নং জয়চন্ডি ইউনিয়নের গাজীপুর বস্তিতে মসজিদের আম পাড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মন্থর মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলে মারা যান। ঘটনাটি ঘটেছে একই গ্রামের লাল মহরির (৬৮) বাড়ির সামনে রাস্তার উপর। মসজিদের গাছের আম পারাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মৃত মন্থর মিয়ার ছেলে জাহেদ মিয়া বাদী হয়ে কুলা্উড়া থানা একটি মামলা দায়ের করেছেন। কুলাউড়া থানা পুলিশ এই ঘটনার সংগে জড়িত সন্দেহে লাল মহরি, আব্দুর রহমান, আলাউদ্দিন, হুছনা বেগম, আছনা বেগম ও লিলি বেগমকে আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।