ঈদ আনন্দ করতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

ঈদের পরের দিন গত বুধবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বেড়ানোর উদ্দেশ্যে বগুড়ার শেরপুরের সাঁতরা গ্রামের ২০ কিশোর ছোট পিকআপ ভাড়া নিয়ে পিকআপের খোলা পাটাতনে নাচানাচি করছিল। এক মুহূর্তে সব আনন্দ বিষাদে রূপ নিল। রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে তাদের বহনকারী পিকআপটিকে পেছন থেকে একটি কোচ ধাক্কা দেয়। এতে পিকআপ থেকে রাস্তায় ছিটকে পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন (১৩)। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। নিহত শাহাদাত বগুড়ার শেরপুর উপজেলার সাঁতরা গ্রামের বিলোর শাখিল মাদ্রাসার ছাত্র ছিল। পুলিশের কনস্টেবল আব্দুল হান্নান জানান, কোন অভিযোগ না থাকায় শাহাদাত হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।