ইসিতে আয়-ব্যয়ের হিসাব

এক মাস সময় চাইল আওয়ামী লীগ

আয়-ব্যয়ের বার্ষিক হিসাব জমা দিতে আরো ১ মাস সময় চেয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার চিঠি দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে এ সময় চান। আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট এবি রিয়াজুল কবির কাউসার এই চিঠি ইসিতে জমা দেন। প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া বাধ্যতামূলক। কোন দল পরপর ৩ বার হিসাব জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিল করতে পারে কমিশন। এর আগে গত সপ্তাহে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে সময় চেয়ে ইসিকে চিঠি দেয় বিএনপি।