চট্টগ্রামে ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেফতার

কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার গোয়ালপাড়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া স্বর্ণালংকার। গ্রেফতারকৃতরা হলো- নুর মোহাম্মদ, আতাউল, তড়িত্, গফুর, সেলিম ও পারভেজ।

গত বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তড়িত্। এর আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আমীনের আদালতে গ্রেফতার নুর মোহাম্মদ ও আতাউল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সূত্র জানায়, গত ২৯ এপ্রিল কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার গোয়ালপাড়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ মোট ছয় আসামিকে গ্রেফতার করে।