গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

কতগুলো গলফ বলের ওপর আরও কতগুলো বলের স্তর ক্রমান্বয়ে সাজিয়ে সবচেয়ে বড় পিরামিড তৈরির রেকর্ডটি যাদের দখলে তারা হলেন যুক্তরাষ্ট্রের কার্ল শিপম্যান ও গ্রেটার টাইলারের ‘দ্য ফার্স্ট টি’ প্রোগ্রাম। মূলত গলফ খেলার প্রশিক্ষণের মধ্য দিয়ে শিশুদেরকে নানা ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তুলতে সাহায্য করার লক্ষ্য নিয়ে কাজ করা ফার্স্ট টি প্রোগ্রামের পক্ষ থেকে নেওয়া সচেতনতামূলক এক উদ্যোগের অংশ হিসেবেই সর্বমোট ১৬,২০৬টি গলফ বলের সাহায্যে রেকর্ড গড়া এই পিরামিডটি তৈরি করা হয়। আর গলফ বলের তৈরি এই পিরামিডটি প্রদর্শন করা হয়েছিল দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের টাইলারে অবস্থিত ম্যামি জি গ্রিফিন এলিমেন্টারি স্কুল।