জোকস

 মহিলা :আমার স্বামীর মানসিক চিকিত্সা করুন ডাক্তার সাহেব। এখন ওর বয়স হয়েছে, আমারও হয়েছে। অথচ এই বয়সে এসে ও হঠাত্ করে নিজেকে রেফ্রিজারেটর ভাবতে শুরু করেছে। ডাক্তার :এতে চিন্তার কিছু নেই। বয়স হলে মাঝে মাঝে এমনটা হতে পারে। একটু সময় দিন আর পর্যাপ্ত বিশ্রাম নিতে বলুন। দেখবেন এমনিতেই সব ঠিক হয়ে যাবে। মহিলা :কিন্তু এভাবে চলতে থাকলে যে আমার খুব সমস্যা হয়ে যায়! ডাক্তার :কী রকম সমস্যা শুনি। মহিলা :না মানে ও তো মুখ হাঁ করে ঘুমায় আর এতে রেফ্রিজারেটর খোলা থাকার আলোতে আমি ঘুমাতে পারি না।  দুই বন্ধুতে কথা হচ্ছে। প্রথম বন্ধু :কিরে, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? দ্বিতীয় বন্ধু :আর বলিস না রে, এখনো সবই বাকি পড়ে আছে। প্রথম বন্ধু :বলিস কী? আমার তো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু একটা বাকি আছে। দ্বিতীয় বন্ধু :কোনটা? প্রথম বন্ধু :কলম, পেনসিল, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর, পরিচয়পত্র, প্রবেশপত্র সব প্রস্তুত! এখন শুধু পড়াটা বাকি আছে!  :তুই এই মেয়েটাকেই বিয়ে করতে চাইছিস কেন? :কারণ সে অন্য সব মেয়ে থেকে আলাদা। :কীভাবে? :একমাত্র সেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, অন্য কেউ না!