সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর আজ মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ী জামে মসজিদে পবিত্র কোরআনখানি এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ২৫ মার্চ পাক-হানাদার বাহিনীর গুলিবর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রের নিহত হওয়ার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের সপক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।