চিকিত্সার উদ্দেশ্যে মির্জা ফখরুল সিঙ্গাপুরে

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিত্সার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে । সেখানে তিনি ৪-৫ দিন অবস্থান করবেন বলে জানা গেছে।