কোম্পানীগঞ্জে বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণে শিশু আহত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:২১
কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের গায়ে হলুদে বোমা বিস্ফোরণে এক শিশু গুরুতর আহত হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার ছিল উপজেলার সিরাজপুর ইউনিয়নে মুসলিম মিয়াজি বাড়ির ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু আহম্মেদ চৌধুরীর ২য় মেয়ে পপি আক্তারের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান রাত ১২টার দিকে বাড়ির উঠানে ফুলের টবের ভিতরে রাখা বোমা জরির কৌটা মনে করে একই বাড়ির আবদুর রহিমের ছেলে সামিউল ইসলাম শান্ত (১০) সেটি নিয়ে খেলতে থাকলে বোমাটি বিস্ফোরিত হয়। এতে শান্ত গুরুতর আহত হয়। তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।