চিকিত্সার্থ সাহায্যের আবেদন

ইডেন কলেজের রাষ্ট্র বিজ্ঞানের ছাত্রী মাইশা আক্তার মিতুর হার্টে ৪টি ব্লক ধরা পড়েছে। চিকিত্সক জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। মিতুর হতদরিদ্র পরিবার মেয়েটির চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি বেসরকারি দাতা সংস্থার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা— এ আউয়াল, সঞ্চয়ী হিসাব নং- ১৭৮-১০৫-২১৬৪২ (অনলাইন) ডাচ বাংলা ব্যাংক লিঃ, রামপুরা শাখা, ঢাকা-১২১৯। ফোন- (বিকাশ) ০১৯৫৫৩২৭০৬০। আবু হানিফ আবু হানিফ (২২) লিভার ও কিডনি রোগে ভুগছেন। তার চিকিত্সার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আবু হানিফের দরিদ্র পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি বেসরকারি দাতা সংস্থার কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা, মোঃ আবু হানিফ, সঞ্চয়ী হিসাব নং- ৭২৫, ইসলামী ব্যাংক লিঃ, সাঁথিয়া, পাবনা। ফোন- ০১৭৮০৯৩২৩২৭।