মতলবে রফিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে ঈদের জামায়াতের হামলায় নিহত রফিকুল ইসলাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে সহস্রাধিক নারী-পুরুষ মাথায় কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল করে। ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে তপাদারপাড়া, ঘটনাস্থলের ফরাজীকান্দি বেড়িবাঁধ, নয়াকান্দি, রামদাশপুর হয়ে আনন্দবাজারে গিয়ে শেষ হয়।