ইসরাইলী গণহত্যার প্রতিবাদে মুক্তাগাছায় মানববন্ধন
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৬
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে মুক্তাগাছা লাইটসওয়ে সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রেসক্লাবের সামনে আধঘণ্টা মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে তরুণ ও নতুন প্রজন্মের এই ছাত্র সংগঠন।