২৪ আগস্ট মগড় ইউপি’র নির্বাচন

নলছিটির মগড় ইউনিয়ন পরিষদের শূন্য ঘোষিত চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৪ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ আগস্ট মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৭ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৩ আগস্ট। বিভিন্ন অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজী আমিনুল ইসলামকে অপসারণ করা হয়।