মাদারগঞ্জে পাট ক্রয় কেন্দ্র উদ্বোধন
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৮
গতকাল শুক্রবার সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে বাংলাদেশ জুট মিল করপোরেশনের লতিফ বাওয়ানী জুট মিলের ক্রয় কেন্দ্র উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক রেজাউল করিম রেজনু, জামালপুর শহর আওয়ামী লীগ সভাপতি ও পাট ব্যবসায়ী বাবু বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।