সুইস টেনিস তারকা রজার ফেদেরার ফরাসী ওপেনের দ্বিতীয় রাউন্ডে বুধবার জার্মান প্রতিপক্ষ অস্কার ওট্টেকে ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে সরাসরি সেটে হারিয়ে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। একই দিনে প্রতিযোগিতার অপর ম্যাচে শিরোপাধারী রাফায়েল নাদালও হারিয়েছেন আরেক জার্মান প্রতিপক্ষকে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে ৬-১, ৬-২, ৬-৪ গেমে ইয়ানিক ম্যাডেনের বিপক্ষে সরাসরি সেটে জয় পেয়েছেন তিনি। তবে তৃতীয় রাউন্ড থেকেই নাদালের শিরোপা রক্ষার পথ কিছুটা বন্ধুর হতে শুরু করেছে। বেলজিয়ান প্রতিপক্ষ ডেভিড গফিনের বিপক্ষে আজ সন্ধ্যায় শেষ ষোল নিশ্চিত করার লড়াইয়ে নামবেন ‘রাফা’। এদিকে ফেদেরার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন আজ। শেষ ৩২ এ আজ তার প্রতিপক্ষ নরওয়েজিয়ান খেলোয়াড় ক্যাসপার রুড