বিনা চিকিত্সায় রোগীর মৃত্যু
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৮
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স বিনা চিকিত্সায় শাহিন (৩৩) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুর করেছে। হাসপাতালে ডাক্তার না থাকার কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার বৃত্তিপাড়া এলাকার শাহিন বৃহস্পতিবার বিকালে স্ট্রোক করে। এলাকাবাসী দ্রুত শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে আসলে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে কোন ডাক্তার ছিলো না। ডাঃ আমিরুল ইসলাম ডিউটির সময় হাসপাতালে না থেকে ভেড়ামারা শহরের নিজ ক্লিনিকে অবস্থান করেন বলে অভিযোগ রয়েছে। শাহিন মারা যাওয়ার পর উত্তেজিত জনতা হাসপাতালের জরুরি বিভাগ এবং পরে ডাঃ আমিরুল ইসলামের ক্লিনিক ভাঙচুর করেন। এ ব্যাপারে ভেড়ামারা থানায় হাসপাতাল কর্তৃপক্ষ ১টি মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ লান্টু নামে একজনকে আটক করেছে।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: রঞ্জন কুমার দত্ত জানান, হাসপাতালে ডিউটি ছিলো ডাঃ আমিরুল ইসলামের। জরুরি বিভাগ ভাঙচুর করায় থানায় মামলা দায়ের করা হয়েছে।