ডায়াগনস্টিক সেন্টারে অফিস সহকারী দেন ফিজিও থেরাপি
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৯
বরিশালের গৌরনদী উপজেলা সদরে অবস্থিত ডক্টরস্ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন যাবত্ ফিজিও থেরাপির কাজ চলছে একজন অফিস সহকারী দিয়ে। জানা গেছে, অত্র ডায়াগনস্টিক সেন্টারের ভবন মালিক অফিস সহকারী এক মহিলাকে দিয়ে ফিজিও থেরাপি দিয়ে রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। ব্যথার রোগীরা না বুঝে এখানে থেরাপি নিয়ে নানা সমস্যায় ভুগছেন। ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা গেছে, বিল্বগ্রামের নিত্যানন্দ নন্দির স্ত্রী অর্চনা দেবনাথের কোমরে থেরাপি দিচ্ছেন মহিলা অফিস সহকারীু। এ প্রতিবেদককে দেখেই সে দ্রুত কক্ষ ছেড়ে বাইরে চলে যান। অর্চনা জানান, আমার কোমরে ব্যথা, ডাঃ খুরশীদ আলমের পরামর্শে আমি এখানে ফিজিও থেরাপি নিচ্ছি। থেরাপি নিতে আসা আরো কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, তারা দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা দিয়ে এখানে থেরাপি নিচ্ছেন। দীর্ঘদিন মহিলা অফিস সহকারী দিয়ে থেরাপি নিয়ে ব্যথা নিরশন হয়নি বলেও অনেকেই জানান।