এ যেন সত্যিই ‘আই ডোন্ট কেয়ার’

ঈদ এলেই সবাই আনন্দের সাগরে হারিয়ে যায়। কেউ বেড়াতে যায় আত্মীয়স্বজনদের বাসায়, আবার কেউবা বেছে নেয় বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোকে। আবার এদেশের সাধারণ মানুষ বাড়িতে বসে দেখে বিভিন্ন টিভি চ্যানেলের ঈদের সব অনুষ্ঠান। শহরের ব্যস্ততম যান্ত্রিক মানুষগুলোও পিছিয়ে নেই এ ব্যাপারে। নগরীর বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দেখে বাংলাদেশের সব সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদকে সামনে রেখে অনেকগুলো ছবি মুক্তি পায়। যা মানুষের ঈদের আনন্দকে করেছে অর্থবহ। বিভিন্ন সিনেমার বাহারি সব পোস্টারে ছেয়ে গেছে অলিগলি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল। কিন্তু এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে একটি হচ্ছে ‘আই ডোন্ট কেয়ার’। এ ছবির অশ্লীল পোস্টার চোখে পড়ে সব জায়গায়। এমন একটি ছবির এ ধরনের প্রচারণায় কি একটুও বাংলাদেশ চলচ্চিত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না? কী করে এই ছবির অশ্লীল পোস্টার ছাপানো ও প্রদর্শনের অনুমতি দেওয়া হলো? ছবির নামের সঙ্গে মিল রেখে এ যেন সত্যিই ‘আই ডোন্ট কেয়ার’! যাতে করে বাংলা সিনেমা হারাবে তার আগের ঐতিহ্য। কিশোরগঞ্জ