দৌলতপুরে নৌকা ডুবির ঘটনায় আরো এক লাশ উদ্ধার

উপজেলার পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় গতকাল শুক্রবার তিন্নি (৭) নামে আরো এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে নিখোঁজ ১২ যাত্রীর মধ্যে ১১ জনের লাশ উদ্ধার করা হল। কেয়া নামে আরেক শিশু এখনও নিখোঁজ আছে। নিহত তিন্নি উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের তাইজুল ইসলাম তাজুর মেয়ে। দৌলতপুর থানার ওসি জানান, গতকাল মরিচা ইউনিয়নের পোড়ারদিয়া এলাকার পদ্মা নদীতে এলাকাবাসী একটি শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করলে তিন্নির স্বজনরা তাকে শনাক্ত করে। দৌলতপুরের বৈরাগীরচরে ঈদের দিন আনন্দ ভ্রমণে যাবার সময় নৌকা ডুবিতে এই হতাহতের ঘটনা ঘটে।