উয়েফার জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ঢাকায়

আগামী ১৬-২০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে উয়েফার জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। চারজাতির এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৬ ফুটবলাররা খেলবেন। দক্ষিণ এশিয়া হতে একটি আসিয়ান অঞ্চল হতে একটি, ইউরোপ হতে একটি এবং স্বাগতিক বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলবে। বাফুফে শুধু আয়োজন করার অনুমতি পেয়েছে। উয়েফা সব কাজ করবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহযোগিতা নিয়ে।

উয়েফার টুর্নামেন্টে আগেও একবার খেলেছে বাংলাদেশ। উয়েফার ফুটবল উন্নয়নে বিভিন্ন প্রকল্প রয়েছে। তারই একটা অংশ হচ্ছে এই টুর্নামেন্ট। নাম দেওয়া হয়েছে উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব—১৬ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উয়েফার টুর্নামেন্টের কথা জানিয়েছেন।