আলমডাঙ্গায় মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষে এক মুসল্লি নিহত

জেলায় আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষে আব্দুল জলিল (৬০) নামে এক মুসল্লি নিহত হয়েছে। জুমার নামাজ শেষে গতকাল শুক্রবার মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর ফরিদপুর গ্রামের একদল মানুষ কয়েকদিন আগে এই মসজিদটির নাম ‘ফরিদপুর জামে মসজিদ’ রাখার চেষ্টা শুরু করে। এর আগে মসজিদটি ‘ফরিদপুর স্কুলপাড়া জামে মসজিদ’ নামে পরিচালিত হয়ে আসছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজ শেষে মসজিদের এ নিয়ে বৈঠকে নতুন নামকরণের প্রস্তাব করলে প্রথমে প্রতিবাদ হয়। পরে পক্ষ-বিপক্ষের লোকজনের মধ্যে হৈ-চৈ ও হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইট ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এক পর্যায়ে ইটের টুকরার আঘাতে আব্দুল জলিল নামে একজন মুসল্লির মাথা ফেটে গিয়ে তার মৃত্যু হয়।