জুয়া বাজি

ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে ঈদের দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ ধারাবাহিক নাটক ‘জুয়া বাজি’-এর ৬ষ্ঠ পর্ব। রচনায় মাসুম রেজা ও পরিচালনায় সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, প্রভা, নিশা, রওশন হাসান, মীর সাব্বির। কাহিনী সংক্ষেপ :সফর আর মালাবানুর দুই ছেলে বাজিদ ও বাসেতকে নিয়ে তাদের সংসার। সফর মিয়া কোনো কাজ করে না সারা দিন রাত জুয়া খেলে বেড়ায়, এই নিয়ে তাদের সংসারে অশান্তির কোনো শেষ নেই। একসময় জুয়া খেলতে খেলতে সে মালাবানুর সমস্ত অলংকার বিক্রি করে ফেলে। ঐ দিকে মালাবানুর দুই সন্তান বাজিদ আর বাসেত ভালোবাসে আর এক জুয়ারির মেয়ে চমন আর চম্পাকে। এখানে শুরু হয় আর এক দ্বন্দ্ব। আর এভাবেই এগোতে থাকে জুয়াবাজি নাটকের কাহিনী।