অভিমান

এবারের ঈদুল ফিতরে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘অভিমান’। ইমদাদুল হক মিলনের রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া, দিতিসহ আরও অনেকে। একুশে টেলিভিশনে ঈদের ষষ্ঠ দিন বিকাল ৪টা ০৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।