আজ প্রস্ততি ম্যাচ খেলে বিকেএসপি যাবেন ফুটবলাররা

এশিয়ান গেমসের জন্য ডাকা অনূর্ধ্ব ২৩ বয়সী ফুটবলারদের প্রাথমিক দল আজ রবিবার দুপুর ১২টায় বাফুফে ভবনে রিপোর্ট করার পর খেলোয়াড় এবং কোচদ্বয় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে সাক্ষাত্ করবেন। সেখানে এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। এরপর বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ডাক পাওয়া ফুটবলাররা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন। খেলাটির পর বিকেএসপিতে অনুষ্ঠেয় আবাসিক ক্যাম্পে যোগ দিতে সাভার চলে যাবেন। বাফুফে’র সাধারণ সম্পাদক এসব তথ্য জানান। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসে নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব ২৩ বাংলাদেশ ফুটবল দল অংশ নেবে।