মালাগায় গেলেন মেক্সিকো গোলরক্ষক ওচোয়া
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:০২
ব্রাজিল বিশ্বকাপে চোখ ধাঁধানো নৈপুণ্য দেখানো মেক্সিকো গোলরক্ষক গুইলারমো ওচোয়া স্পেনের ক্লাব মালাগায় যোগ দিলেন। স্পানিশ ক্লাবটির সাথে তিন বছরের চুক্তিতে সম্মত হন ২৯ বছর বয়সী এ তারকা গোলরক্ষক । মালাগার ওয়েবসাইটে গত শুক্রবার দেয়া বিবৃতিতে বলা হয়, ‘সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে সেরা গোলরক্ষকদের একজন ফ্রান্সিসকো গুইলারমো ওচোয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মালাগা ফুটবল ক্লাব।’
ফরাসি দল এসি আয়াচিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর মুক্ত খেলোয়াড় ছিলেন ওচোয়া। ব্রাজিল বিশ্বকাপে বিস্ময়করভাবে মেক্সিকোর এক নম্বর গোলরক্ষক হিসেবে সুযোগ পাওয়ার আগে তিন মৌসুম আয়াচিওতে ছিলেন ওচোয়া।
ব্রাজিল বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফুটবলা-মোদীদের নজরে আসেন ওচোয়া। -বাসস/ এএফপি