জুলাইয়ে দুই লাখ নতুন কর্মসংস্থান যুক্তরাষ্ট্রে
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:০৪
গত জুলাই মাসে দুই লাখ ৯ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কর্মসংস্থানের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও উত্পাদনমূখী খাতে হয়েছে। সমপ্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর জানিয়েছে এপ্রিল থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার বেড়েছে ৪ শতাংশ হারে যা প্রত্যাশার তুলনায় বেশি। (বিবিসি)। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা অনুযায়ী প্রতিবছর দেড় লাখ নতুন কর্মসংস্থানের চাহিদা রয়েছে। জুলাই মাসে দুই লাখের উপর কর্মসংস্থান হলেও বেকারত্বের হার সামান্য কমে ৬ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে, যা প্রায় ৯৭ লাখ। পরিসংখ্যানে দেখা গেছে, গত এক বছর ধরেই বেকারত্বের হার ১ দশমিক ১ শতাংশ হারে কমছে। একদিকে নতুন কর্মসংস্থান বাড়লেও যুক্তরাষ্ট্রের মজুরী হার সে হারে বাড়ছে না।