ঝুঁকিপূর্ণ রেলক্রসিং গেট
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:০৮
ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানার সংযোগস্থল শ্যামগঞ্জ বাজার। এই শ্যামগঞ্জ বাজারে তিনটি রেলক্রসিং গেট আছে, যার দুটিতেই কোনো গেটম্যান নেই। ফলে ঐ দুটি রেলক্রসিংয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ অবস্থায়, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রেলগেট দুটিতে গেটম্যান নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আদনান, কাজলা, পূর্বধলা, নেত্রকোনা