আজ থেকে ড্যান মজীনার বৃহত্তর ফরিদপুর সফর শুরু
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:১৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা আজ রবিবার থেকে পাঁচদিন গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী সফর করবেন। এই সফর বংলাদেশের ৬৪টি জেলা সফরে রাষ্ট্রদূতের অঙ্গীকারের চলমান সফরের অংশ।
?সফরকালে মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি স্থানীয় সরকার কর্মকর্তা, এসপি, নাগরিক সমাজের সাথে সাক্ষাত্ করবেন এবং জেলাগুলো সফরের সময় সে অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করবেন। রাষ্ট্রদূত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন করবেন। তাছাড়াও তিনি ঐ জেলাগুলোয় অবস্থিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএসএআইডি’র কিছু প্রকল্পও পরিদর্শন করবেন। — প্রেস বিজ্ঞপ্তি