বজলুর রহমানের জন্মদিন আজ
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:২৭
সংবাদ সম্পাদক প্রয়াত বজলুর রহমানের ৭৪তম জন্মদিন আজ রবিবার। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় সংবাদ পরিবার ও বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বজলুর রহমান শেরপুর জেলার ফুলপুর থানার চরনিয়ামতপুর গ্রামে ১৯৪১ সালে ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। ১৯৬১ সালে সহকারী সম্পাদক হিসাবে বজলুর রহমান সংবাদ-এ যোগদান করেন। এরপর তিনি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। আমৃত্যু তিনি এ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সাপ্তাহিক একতার সম্পাদক ছিলেন। কিছুদিন কাজ করেছেন দৈনিক ইত্তেফাকেও।