বাকেরগঞ্জের ঐতিহাসিক নিদর্শনগুলো সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে

সংস্কারের অভাবে বাকেরগঞ্জের বিভিন্ন এলাকায় থাকা বহু ঐতিহাসিক নিদর্শন বিনষ্ট হয়ে যাচ্ছে। ১৩ জমিদারের অধ্যুষিত উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের জমিদার কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবু ও কলসকাঠীর জমিদার রাজেশ্বর রায় চৌধুরী ও গারুড়িয়া ইউনিয়নের জমিদার মানিক চক্রবর্তীর সুরম্য অট্টালিকাগুলো কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া প্রাসাদ সংলগ্ন বিশাল দীঘি, সায়েস্তাখাঁর আমলের বার আউলিয়ার দরবার শরীফ, বৈরাম খানের আমলের খননকৃত দীঘি অতীত ইতিহাস সমৃদ্ধ নিদর্শন বহন করছে। কবাই ও দুর্গাপাশা ইউনিয়নের সুলতানী ও মুঘল আমলের অনেক স্থাপত্য শিল্পের নিদর্শন সম্বলিত ভবন রয়েছে। এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষার জন্য সংস্কার করা জরুরি।