আদমদীঘিতে শিশু অপহরণ ঘটনায় মামলা দায়ের
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৪
আদমদীঘির সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র মেঘদাতকে (৭) ঈদের দিনে অপহরণ ঘটনায় গত শনিবার শিশুর পিতা রাসেদুল ইসলাম অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘির সান্তাহারের বশিপুর গ্রামের রাসেদুল ইসলাম ও তার শিশু পুত্র মেঘদাত ঈদের দিন গত মঙ্গলবার সকালে গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে তার শিশু পুত্র ঈদগাহ মাঠ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের কয়েক ঘণ্টা পর শিশুর পিতার নিকট মোবাইল ফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।