চান্দিনায় সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা বরকামতায় সুন্নী মহাসম্মেলনে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয়। গত শুক্রবার রাতব্যাপী বড়পীর আব্দুল কাদের জিলানী (র:) এর স্মরণে বরকামতা আলীয়া গাউছিয়া রেজভীয়া খানকা শরীফের প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া মহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. মুফতীয়ে আজম নজরুল ইসলাম রেজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. জসিম উদ্দিন রেজভী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাও. মাজহারুল ইসলাম রেজভী। প্রধান অতিথির আখেরি মোনাজাতের মাধ্যমে ওই সম্মেলন শেষ হয়। এসময় ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরাইলের অমানবিক ও বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে মুসলমানদের উপর হামলা বন্ধের জন্য মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করা হয়।