রাজৈরের শ্রীনদী সড়কের দুরবস্থা

ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলাধীন রাজৈর বাসস্ট্যান্ড থেকে শ্রীনদী পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা খানা-খন্দকে ভরে গেছে। কোথাও কোথাও জলাশয়ে পরিণত হয়েছে। ফলে এবড়ো-থেবড়ো রাস্তা দিয়ে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে ছোট ছোট যানবাহন চলাচল রীতিমত বিপজ্জনক। রাজৈর উপজেলা প্রকৌশলৗ কাজী মাহমুদুল্লাহ জানান, এ রাস্তাটির সাড়ে পাঁচ কিলোমিটার সংস্কারের কাজ অব্যাহত আছে। বাকি সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।