পাঁচদিন পর বেনাপোল স্থলবন্দরে কাজ শুরু

ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৫ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। ২৭ জুলাই রবিবার বিকাল থেকে বন্ধ হয়ে যায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানিসহ কাস্টম ও বন্দরের কার্যক্রম। ২ আগস্ট সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৩শ’ থেকে সাড়ে ৩শ’ পণ্যবাহী ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। আর বাংলাদেশ থেকে ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য ভারতে যায়। এ ছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাঁচা মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট কার্গো অফিসার আবু নাসের জানান, সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুরোদমে চলছে ।