মাদারীপুরে ৮ টি দোকান ভস্মীভূত
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৫
জেলা সদরের শকুনী এলাকায় গত শুক্রবার গভীর রাতে আটটি দোকান ভস্মীভূত হয়েছে। দমকল বাহিনী প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানীরা জানান, অগ্নিকাণ্ডে ওষুধের দোকান, খাবার হোটেল, কাপড়ের দোকান, জুতার দোকান, ফাস্টফুট ও চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।