দেড় বছর ধরে গঙ্গাচড়া আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই

দেড় বছর আগে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন হলেও দ্বিধা-দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আজও গঠন হয়নি। ত্রি-বার্ষিক নির্বাচনে দেড় বছর অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ার কারণে দলের ত্যাগী নেতারা হতাশ, সমালোচনা আর ক্ষোভের মধ্য দিয়ে তাদের অভিমত ব্যক্ত করছেন। ২০১২ সালের ১২ ডিসেম্বর ভোটের মাধ্যমে রুহুল আমিন সভাপতি ও আসাদুজ্জামান বাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তবে দুই প্যানেল থেকে ২জন নির্বাচিত হওয়ার পর থেকেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব দানা বাঁধতে থাকে। যার কারণে উপজেলা কমিটি আজও গঠন করতে পারেনি। দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে দিয়েই চলছে।