ভাষা সৈনিক স্মরণে তোরণ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৮
নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলের আলীনগর গ্রামের ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত বজলুর রহমান টুকু মিয়ার স্মরণে গত শুক্রবার বিকালে তোরণ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সায়দাবাদ-বাঁশগাড়ী পাকা সড়কের আলীনগর এলাকায় ভিত্তিপ্র্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, ভাষা সৈনিকের ছেলে ব্রিগেডিয়ার মো. মজিব সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনূস আলী ভূঁইয়া, ব্রিগেডিয়ার মো. মজিব সোহেলের ছেলে হাসান জামিল বাদল প্রমুখ।
প্রয়াত বজলুর রহমান টুকু মিয়া আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিসহ তিনি ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বাহিনীর কোষাধ্যক্ষ ও ঢাকা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।