মুরাদনগরের শহীদ স্মৃতি শিশু একাডেমি বেহাল দশায়
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৮
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত প্রায় তিন হাজার বর্গফুট আয়তনের তিন তলা বিশিষ্ট শহীদ স্মৃতি শিশু একাডেমি। তৈরি হওয়ার পর থেকে শুরু হয়েছে অভিভাবকহীন একাডেমিটির বেহাল দশা।
বর্তমানে এই ভবনটির নেই কোনো দরজা, জানালা এবং হলরুমের নেই কোনো চাল। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো গুদাম ঘর। আর কাছে গেলে মনে হবে যেন পাবলিক টয়লেট। এটি হল মুরাদনগর উপজেলার শহীদ স্মৃতি শিশু একাডেমীর অবস্থা।
শহিদুল্লা স্যার বলেন, এটা আমাদের লজ্জার কথা, এটি তৈরি করা হয় ১৯৮৯ সালে। এরপর ৫/৬ বছর তা ঠিক ছিল এরপর থেকে এটি খারাপ ছেলেদের আড্ডার ও নেশার স্থান হিসেবে ব্যবহার হচ্ছে এবং দরজা-জানালা, টিন খুলে নিয়ে গেছে। এটি এখন পরিত্যক্ত টয়লেট হিসেবে আছে।