গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

একসাথে একই রকমের অনেক বস্তু বা সামগ্রীর সম্মিলন ঘটিয়ে রেকর্ড গড়ার উদাহরণ যেখানে ভুড়ি ভুড়ি সেখানে নুডলস খাবার বোলই বা বাদ যাবে কেন? তাই চাইনিজ তাইপের ইউনান ফোক ড্যান্স প্রমোশন অ্যাসোসিয়েশন রীতিমতো ৩,০০০ নুডলস ভর্তি বোলের সারি তৈরি করে কিছুদিন আগে নিজেদের নাম লিখিয়েছে গিনেজের পাতায়। আর এভাবে সারিবদ্ধভাবে রাখা নুডলস বোল এর সারিটির দৈর্ঘ্য দাঁড়ায় ২৯৬.২ মিটার বা ৯৭১ ফুট ৯ ইঞ্চিতে।